দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধনের আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ না দিলে সংশ্লিষ্ট আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারী বায়োমেট্রিক দিতে না এলে সিস্টেম থেকে আবেদন বাতিলের ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সিস্টেম ম্যানেজারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এতে বলা হয়েছে, ভোটার নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট আবেদনকারী বায়োমেট্রিক দিতে না এলে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর আবেদনটি যেন সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমে অনলাইনে আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করা আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার ব্যবস্থা কার্যকর করা হবে।
এদিকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসগুলোতে সংরক্ষিত ভোটার নিবন্ধন ফরম এবং গোডাউনে থাকা অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি সরিয়ে ফেলার সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সাল থেকে মাঠপর্যায়ের অফিসগুলোতে সংরক্ষিত স্ক্যান ও আপলোড করা ভোটার নিবন্ধন ফরম-২ এবং গোডাউনে রক্ষিত অপ্রয়োজনীয় ও নিষ্পত্তিযোগ্য দ্রব্যাদি আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত ফরম-২ আগের নিয়মেই সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ, নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম ও অন্যান্য দ্রব্যাদি নিষ্পত্তির ক্ষেত্রে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত ফরম-২ সংরক্ষণের নির্দেশনা বহাল রাখা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র নিষ্পত্তির ক্ষেত্রে সেগুলো মণ্ড তৈরির কাজে ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। কাগজপত্র নিষ্পত্তির সময় এ নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।
/অ